প্রাইভেসি পলিসি
আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
Vencon-এ আপনাকে স্বাগতম। আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করা আমাদের অন্যতম অঙ্গীকার। এই গোপনীয়তা নীতিতে বর্ণনা করা হয়েছে, আমরা কী ধরণের তথ্য সংগ্রহ করি, কীভাবে তা ব্যবহার করি এবং কীভাবে সুরক্ষিত রাখি।
০১. আমরা আপনার নাম, মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা, ঠিকানা, পেমেন্ট-সংক্রান্ত তথ্য এবং কোর্সে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় অন্যান্য তথ্য সংগ্রহ করতে পারি।
০২. সংগৃহীত তথ্য আমরা- কোর্সে ভর্তি ও সেবা প্রদান, শিক্ষার্থীদের সহায়তা ও সাপোর্ট প্রদান, গুরুত্বপূর্ণ নোটিশ, আপডেট ও অফার জানানো, ওয়েবসাইট ও সেবার মান উন্নয়ন এবং প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করা ইত্যাদি কাজে ব্যবহার করি।
০৩. আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে আমরা যথাযথ প্রযুক্তিগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করি। তবে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদান শতভাগ ঝুঁকিমুক্ত নয়।
০৪. আপনার ব্যক্তিগত তথ্য আপনার অনুমতি ছাড়া কোনো তৃতীয় পক্ষের কাছে বিক্রি বা শেয়ার করা হয় না, তবে আইনগত বাধ্যবাধকতা বা সেবা প্রদানের প্রয়োজনে প্রয়োজনীয় অংশীদারদের সাথে সীমিত তথ্য শেয়ার করা হতে পারে।
